Gujarat Madhapar Village: বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম গুজরাটের মাধাপার, ৯২ হাজার গ্রামবাসীর ফিক্সড ডিপোজিট ৫ হাজার কোটি টাকার
নিয়ায় সবচেয়ে ধনী গ্রাম হিসাবে উঠে এল গুজরাটের মাধাপার গ্রামের নাম। কচ্ছ জেলার এই গ্রামে প্রায় ৯২ হাজার বাসিন্দা আছেন। ব্যাঙ্কে তাদের মোট ৫ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। এই গ্রামের অধিকাংশ বাসিন্দাই প্রবাসী ভারতীয়। এই গ্রামের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, কেনিয়া এবং উগান্ডার মত দেশে কাজের সূত্রে থাকেন।
Gujarat Madhapar Village: দুনিয়ায় সবচেয়ে ধনী গ্রাম হিসাবে উঠে এল গুজরাটের মাধাপার গ্রামের নাম। কচ্ছ জেলার এই গ্রামে প্রায় ৯২ হাজার বাসিন্দা আছেন। ব্যাঙ্কে তাদের মোট ৫ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। এই গ্রামের অধিকাংশ বাসিন্দাই প্রবাসী ভারতীয়। এই গ্রামের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, কেনিয়া এবং উগান্ডার মত দেশে কাজের সূত্রে থাকেন। তাঁরা গ্রামে থাকা পরিবারকে মোটা অর্থ পাঠান। ভূজ থেকে মাত্র ৩ থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে ১৭টি ব্যাঙ্কের শাখা রয়েছে। গুজরাটের এই গ্রামের রীতি হল দীর্ঘমেয়াদি সঞ্চয়ের (Fixed Deposits) করা। ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া নয়, বরং দীর্ঘমেয়াদী সঞ্চয় করে অর্থ জমানো। গ্রামটির নামকরণ করা হয়েছিল মাধা কঞ্জি সোলাঙ্কির নামানুসারে, যিনি ১৪৭৩–৭৪ সালে প্রতিষ্ঠা করেন "জুনাবাস" বা পুরনো মাধাপার। এই গ্রামে অধিকাংশই শিক্ষিত মানুষ থাকেন।
দেখুন খবরটি
🚨 The world’s richest village is Madhapar in Gujarat, India, with a population of around 92,000 and fixed deposits worth ₹5,000 crore. pic.twitter.com/X5Oja4DSOv
— Indian Tech & Infra (@IndianTechGuide) August 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 9347 05:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

