Lucknow Shocker: সাবধান হন, নইলে সর্বনাশ! চার বছরের এক শিশুকে ডিজিটাল ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্কুলের গাড়ি চালক
স্কুলের গাড়ি চালকের বিরুদ্ধে থানার দারস্ত হয়েছেন শিশুটির মা। অভিযুক্ত মোহাম্মদ আরিফের বিরুদ্ধে ইন্দিরানগর থানায় দায়ের করা হয়েছে এফআইআর (FIR)।
চার বছরের এক শিশুকে ডিজিটাল ধর্ষণের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ে (Lucknow)। স্কুলের গাড়ি চালকের বিরুদ্ধে থানার দারস্ত হয়েছেন শিশুটির মা। অভিযুক্ত মোহাম্মদ আরিফের বিরুদ্ধে ইন্দিরানগর থানায় দায়ের করা হয়েছে এফআইআর (FIR)। অভিযোগে মহিলা জানান, গত ১৪ জুলাই তাঁর ৪ বছরের মেয়েকে ডিজিটাল ধর্ষণ করেছেন স্কুল ভ্যান চালক মোহাম্মদ আরিফ। অভিযোগে এও জানানো হয়েছে, অভিযুক্ত চালক শিশুটির পরিবারকে পুলিশের কাছে যেতে নিষেধ করেছিলেন।হুমকি দিয়েছিলেন, তাঁরা পুলিশের কাছে গেলে শিশুটিকে মেরে ফেলবেন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে, মোহাম্মদ আরিফকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশের দুটি দল গঠন করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুটির মা এও অভিযোগ করেন, তিনি স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু স্কুলের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
চার বছরের শিশুকে ডিজিটাল ধর্ষণের অভিযোগ
Uttar Pradesh | A 4-year-old girl was digital raped allegedly by her school van driver in Lucknow.
As per the FIR registered at Indiranagar PS, the school van driver has been identified as Mohd Arif and the incident occurred on 14th July. The FIR also states that the driver…
— ANI (@ANI) July 19, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 19, 2025 01:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

