Lucknow Court Shootout: লখনউ এর কেজিএমইউ হাসপাতালে মুখ্যমন্ত্রী যোগী, দেখা করলেন আদালতে গুলিবিদ্ধ আহত শিশুকে (দেখুন ভিডিও)
বুধবার বিকেলে লখনউয়ের এসসিএসটি কোর্টরুমে আইনজীবীর ছদ্মবেশে এক আততায়ী গুলি চালায়। ম্যাজিস্ট্রেটের সামনেই লুটিয়ে পড়েন কুখ্যাত অপরাধী এবং মাফিয়া মুখতারের খুব ঘনিষ্ঠ গ্যাংস্টার সঞ্জীব মহেশ্বরী ওরফে জিভা (৫০)।
বুধবার বিকালে লখনউয়ের এসসিএসটি আদালতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গ্যাংস্টার সঞ্জীব মহেশ্বরী ওরফে সঞ্জীব জীবা। তবে আততায়ীর ছোড়া গুলিতে দুই পুলিশ সদস্য, দেড় বছরের মেয়েসহ তার মাও গুলিবিদ্ধ হন। গুলিতে আহত হওয়ার পর সবাইকে কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি (King George's Medical University) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী কেজিএমইউ হাসপাতালে পৌঁছে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন।
বুধবার বিকেলে লখনউয়ের এসসিএসটি কোর্টরুমে আইনজীবীর ছদ্মবেশে এক আততায়ী গুলি চালায়। ম্যাজিস্ট্রেটের সামনেই লুটিয়ে পড়েন কুখ্যাত অপরাধী এবং মাফিয়া মুখতারের খুব ঘনিষ্ঠ গ্যাংস্টার সঞ্জীব মহেশ্বরী ওরফে জিভা (৫০)। এই ঘটনায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী একটি এসআইটি (SIT) গঠন করেছেন, যারা এই বিষয়টি নিয়ে পূর্নাঙ্গ তদন্ত করছেন।
#WATCH | Lucknow: Uttar Pradesh CM Yogi Adityanath meets the child in the hospital, who was injured in yesterday's shootout where gangster Sanjeev alias Jeeva was killed pic.twitter.com/CKs9TY2gRP
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 8, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 08, 2023 02:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

