Coronavirus Cases In India: ৭২ দিনে সবথেকে কম সংক্রমণ, দেশে নতুন করোনা রোগী ৭০ হাজার ৪২১ জন

রাজ্যের কার্যত লকডাউন উঠতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি৷ এদিকে দেশের দৈনিক সংক্রমণের গতিও ক্রমশ কমছে৷ রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৭০ হাজার ৪২১ জন৷

Coronavirus Cases In India: ৭২ দিনে সবথেকে কম সংক্রমণ, দেশে নতুন করোনা রোগী ৭০ হাজার ৪২১ জন
হাসপাতালের ওয়ার্ড (Photo Credits: PTI)

রাজ্যের কার্যত লকডাউন উঠতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি৷ এদিকে দেশের দৈনিক সংক্রমণের গতিও ক্রমশ কমছে৷ রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৭০ হাজার ৪২১ জন৷ গত ৭২ দিনে আজই সবথেকে নিম্নমুখী করোনার নতুন সংক্রমণ৷ গতকাল সারাদিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৫০১ জন৷ তবে মৃতের সংখ্যা খুব একটা কমেনি৷ গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডের বলি ৩ হাজার ৩ হাজার ৯২১৷ সবমিলিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০৷ ইতিমধ্যেই করোনাকে হারিয়েছেন ২ কোটি ৮১ লাখ ৬২ হাজার ৯৪৭ জন৷ মৃত্যু মিছিলে শামিল ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জন৷ কমেছ অ্যাক্টিভ কেসের সংখ্যা এই মুহূর্তে সংক্রামিত ৯ লাখ ৭৩ হাজার ১৫৮ জন৷ এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ২৫ কোটি ৪৮ লাখ ৪৯ হাজার ৩০১ জন৷       

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 14, 2021 10:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).