Loksabha Election 2024: কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বক্সিংয়ে ভারতের প্রথম অলিম্পিক পদক জয়ী বিজেন্দ্র সিং (দেখুন টুইট)
পাঁচ বছর আগে কংগ্রেসে যোগ দিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি আসন থেকে ভোটে লড়াই করেছিলেন বিজেন্দ্র সিং। কিন্তু, সেবার বিজেপি প্রার্থী রমেশ বিধুরির কাছে পরাজিত হতে হয়েছিল তাঁকে।
পাঁচ বছর আগে কংগ্রেসে যোগ দিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি আসন থেকে ভোটে লড়াই করেছিলেন বিজেন্দ্র সিং। কিন্তু, সেবার বিজেপি প্রার্থী রমেশ বিধুরির কাছে পরাজিত হতে হয়েছিল তাঁকে। তারপরে কংগ্রেসের বিভিন্ন সমাবেশে তাঁকে দেখা গেছে। দেখা গেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও। এমনকি একদিন আগেও রাহুল গান্ধীর টুইট কে রিপোস্ট করতে দেখা গেছে তাঁকে।তবে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত ছিল তিনি কংগ্রেস ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিতে পারেন। সেই জল্পনাকে সত্যি করে বুধবার (৩ এপ্রিল, ২০২৪) নিউ দিল্লির ভারতীয় জনতা পার্টির সদর দফতরে এসে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন হরিয়ানার বাসিন্দা ও বিখ্যাত বক্সার বিজেন্দ্র সিং (Vijender Singh)। সেই সময় গেরুয়া শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে, রামবীর সিং বিধুরি ও রাজীব বব্বর।
BIG BREAKING NEWS 🚨 In a SHOCKING SETBACK for Congress, Boxer Vijender Singh joins BJP 🔥🔥
India's first Olympic medallist in boxing, Vijender Singh will campaign for BJP across Delhi & Haryana ⚡
Yesterday only, he reposted Rahul Gandhi's tweet & today he joined BJP. Big… pic.twitter.com/viZMWWflnd
— Times Algebra (@TimesAlgebraIND) April 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 04, 2024 08:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

