Lok Sabha Elections 2024: মহারাষ্ট্রের মুসলিম ভোটে থাবা বসাতে ২০২৪এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবে এআইএমআইএম, জানালেন ওয়াইসি (দেখুন টুইট)
সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি বলেন আমরা অন্যান্য কয়েকটি দলের সাথে জোটের সম্ভাবনাও বিবেচনা করছি। তবে এখনই কোন মন্তব্য করা সম্ভব হবে না।
তাদের জয় মানে যে প্রকারান্তরে বিজেপির সুবিধা সে বার্তা আগেই পাওয়া গেছে বহু নির্বাচনে। ২০২২ এর অক্টোবরে কর্ণাটকের নির্বাচনে সে বার্তা স্পষ্ট হয়েছে। এবার কি তবে মহারাষ্ট্রে বিজেপিকে সুবিধা করে দিতে এই ঘোষণা করলেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি?
আজ মুম্বাইয়ে সাংবাদিকের প্রশ্নের উওরে ওয়াইসি বলেন আসন্ন ২০২৪ এর লোকসভা নির্বাচনে ঔরঙ্গাবাদ এবং অন্যান্য আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দল বা এ আই এম আই এম(AIMIM)। এই কথা জানিয়ে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি বলেন আমরা অন্যান্য কয়েকটি দলের সাথে জোটের সম্ভাবনাও বিবেচনা করছি। তবে ওয়াইসি এও জানিয়েছেন আগামী নির্বাচনে আমাদের দল কার সাথে জোটে যাবে সে বিষয়ে এখনই মন্তব্য করা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন কী বললেন তিনি-
Mumbai | We will contest the next Lok Sabha elections from Aurangabad & other seats & we will look into the possibility of an alliance with some other parties. It's a bit early to comment on with whom we will go in the next elections: Asaduddin Owaisi, AIMIM Chief pic.twitter.com/LGVunjqD4X
— ANI (@ANI) February 25, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 25, 2023 12:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

