Lok Sabha Election 2024: চতুর্থ দফার লোকসভা নির্বাচনে দুপুর ১টা অবধি ভোটদানের হার প্রায় ৪০ শতাংশ, বাংলা পেরোল ৫০ এর গণ্ডি
সকালের দিকে কিছু রাজ্যে ভোটগ্রহণ ধীরগতিতে চললেও বেলা ১টা পর্যন্ত সব রাজ্যের ভোটদানের হার বেশ ভাল। তবে এই ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে বাংলা। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ভোট পড়েছে।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে দেশের ৯৬টি লোকসভা কেন্দ্রে। সকালের দিকে কিছু রাজ্যে ভোটগ্রহণ ধীরগতিতে চললেও বেলা ১টা পর্যন্ত সব রাজ্যের ভোটদানের হার বেশ ভাল। তবে এই ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে বাংলা। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ভোট পড়েছে। বাংলায় ভোটের হার ৫১.৮৭ শতাংশ। বেলা ১ টা পর্যন্ত দেশজুড়ে মোট ৪০.৩২ শতাংশ ভোট পড়েছে।
কোন কোন রাজ্যে কত শতাংশ ভোট পড়েছে তা একবার দেখে নেওয়া যাক। এখনও অবধি বিহারে ভোটের হার ৩৪.৪৪ শতাংশ, কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ভোট পড়েছে ২৩.৫৭ শতাংশ। ঝাড়খণ্ডে ভোটের হার ৪৩.৮০ শতাংশ। দুপুর ১টা অবধি মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ভোট পড়েছে যথাক্রমে ৪৮.৫২ শতাংশ ও ৩০.৮৫ শতাংশ।তেলেঙ্গানাতে দুপুর ১টা অবধি ভোট পড়েছে ৪০.৩৮ শতাংশ ও উত্তরপ্রদেশে ভোট পড়েছে ৩৯.৬৮ শতাংশ।
লোকসভার পাশাপাশি ভোটগ্রহণ চলছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিধানসভাতেও। লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনে ওড়িশাবাসীর ভোটের হার ৩৯.৩০ শতাংশ ও অন্ধ্র প্রদেশে ভোটের হার ৪০.২৬ শতাংশ।
#LokSabhaElections2024 | 40.32% voter turnout recorded till 1 pm, in the fourth phase of elections.
Andhra Pradesh 40.26%
Bihar 34.44%
Jammu And Kashmir 23.57%
Jharkhand 43.80%
Madhya Pradesh 48.52%
Maharashtra 30.85%
Odisha 39.30%
Telangana 40.38%
Uttar Pradesh 39.68%… pic.twitter.com/fwXSH2iHzT
— ANI (@ANI) May 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 13, 2024 02:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

