Lok Sabha Election 2024: চব্বিশের লোকসভার নব নির্বাচিত ১০৫ সাংসদদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি, বলছে রিপোর্ট
এ ছাড়া প্রার্থীরা যে হলফনামা পেশ করেছিলেন তাতে দেখা যাচ্ছে, ৪২০ জন বিজয়ী সাংসদের কাছে স্নাতক ডিগ্রি রয়েছে। কেউ-কেউ আবার উচ্চশিক্ষাও শেষ করেছেন বলে জানা গিয়েছে।
নয়াদিল্লিঃ ঝুলি ভর্তি চমকের সঙ্গে শেষ হয়েছে চব্বিশের লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। হাতে এসেছে ফলাফলও। সংসদে (parliament) যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন বহু প্রার্থী। তবে জানেন কি তাঁদের মধ্যে ১০৫ জনের, অর্থাৎ ১৯ শতাংশের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি। হ্যাঁ, এমনটাই জানাচ্ছে, অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মসের ( Association of Democratic Reform) পেশ করা রিপোর্ট। এ ছাড়া প্রার্থীরা যে হলফনামা পেশ করেছেন তাতে দেখা যাচ্ছে, ৪২০ জন বিজয়ী সাংসদের কাছে স্নাতক ডিগ্রি রয়েছে। কেউ-কেউ আবার উচ্চশিক্ষাও শেষ করেছেন বলে জানা গিয়েছে।
STORY | Lok Sabha polls: 105 winning candidates' education between class 5 and 12
READ: https://t.co/5lybZewx2n pic.twitter.com/EtpHzBHfeq
— Press Trust of India (@PTI_News) June 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 06, 2024 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

