Pet Dogs License: পোষ্য সারমেয় রাখতে নিতে হবে লাইসেন্স! নয়া নির্দেশ প্রশাসনের
এবার কুকুর পুষতে হলে নিতে হবে লাইসেন্স। এমনই নির্দেশিকা আনল লখনউ মিউনিসিপাল কর্পোরেশন (Lucknow Municipal Corporation )। জানা যাচ্ছে, এই লাইসেন্স বানানোর সময়সীমা দেওয়া হয়েছে ৩০ এপ্রিলের মধ্যে। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি লাইসেন্স না করা হয় তাহলে দিতে হবে ফাইন। এই মুহূর্তে লখনউ শহরে ৫ হাজার ৫০০ টি রেজিস্টার্ড ব্রিডের সারমেয় রয়েছে। যার মধ্যে ৪০০টি হিংস্র প্রজাতি রয়েছে। তার মধ্যে আবার ২৩ ব্রিড নিষিদ্ধ। এই প্রজাতিগুলি সনাক্ত করতেই লাইসেন্স এনেছে প্রশাসন। নতুন লাইসেন্স বানাতে খরচ পড়বে ১০০০ টাকা। তবে এপ্রিলের মধ্যে লাইসেন্স না করালে ১ মে থেকে ৩১ মে পর্যন্ত ফাইন দিতে হবে অতিরিক্ত ৫০০ টাকা। তারপরে প্রতি মাসে সেটি ৫০ টাকা করে ধার্য করা হয়েছে।
The Lucknow Municipal Corporation (LMC) has set April 30 as the deadline for getting licences for pet dogs. pic.twitter.com/d3X8O7RV6i
— IANS (@ians_india) April 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 03, 2024 11:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

