Gurugram Hit and Run: রাস্তার পাশে দাঁড়িয়ে চলছিল আড্ডা, আচমকা গাড়ির চাকার তলায় পিষে গেল দুই বন্ধু, মৃত্যু ১ জনের

এই গোটা ঘটনার একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। এখনও অধরা গাড়ির চালক।

Gurugram Hit and Run: রাস্তার পাশে দাঁড়িয়ে চলছিল আড্ডা, আচমকা গাড়ির চাকার তলায় পিষে গেল দুই বন্ধু, মৃত্যু ১ জনের
সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ এবার গুরগাঁওতে (Gurugram) হিট অ্যান্ড রান (Hit and Run Case)। প্রকাশ্যে আইন পড়ুয়াকে পিষে দিল বিলাসবহুল গাড়ি। গুরুতর আহত আরও দুই যুবক। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের দিল্লি-জয়পুর সড়কে। জানা গিয়েছে, রাস্তার পাশে একটি ধাবার বাইরে দাঁড়িয়ে গল্প করছিলেন হর্ষ সিংঘাল ও তাঁর বন্ধু। আচমকাই তাঁদের পিষে দেয় একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় হর্ষের। গুরুতর আহত হন তাঁর বন্ধু। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, প্রাথমিক চিকিৎসার পর দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই গোটা ঘটনার একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। এখনও অধরা গাড়ির চালক।

রাস্তার পাশে দাঁড়িয়ে চলছিল আড্ডা, আচমকা গাড়ির চাকার তলায় পিষে গেল দুই বন্ধু, মৃত্যু ১ জনের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 25, 2025 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).