LK Advani Health Update: ফের হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবাণী, দেড় মাসে এই নিয়ে তিনবার অসুস্থ হলেন
চলতি বছরের ২৭ জুন দিল্লির এইমে বয়সজনিত সমস্যা নিয়ে ভর্তি করানো হয়েছিল তাঁকে। একাধিক পরীক্ষানিরীক্ষা পর ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।
LK Advani Health Update: আবারও হাসপাতালে ভর্তি করতে হল লালকৃষ্ণ আডবাণীকে। গত দেড় মাসে এই নিয়ে তিনবার হাসপাতালমুখী হলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার দিল্লির অ্যাপোলো হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয় প্রবীন বিজেপি নেতাকে (LK Advani )। তবে জানা যাচ্ছে, চিকিৎসক বিনীত সুরির কাছে নিত্য স্বাস্থ্য পরীক্ষার জন্যে হাসপাতালে আনা হয়েছিল ৯৬ বছরের আডবাণী। শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। চলতি বছরের ২৭ জুন দিল্লির এইমে বয়সজনিত সমস্যা নিয়ে ভর্তি করানো হয়েছিল তাঁকে। একাধিক পরীক্ষানিরীক্ষা পর ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। সপ্তাহ পার হতে না হতেই ৩ জুলাই স্নায়ুজনিত সমস্যা দিয়ে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী।
ফের হাসপাতালে আডবাণী...
LK Advani is admitted under Dr. Vinit Suri at Apollo Hospital for routine follow-up check-up. He is fine and likely to be discharged soon: Dr. Vinit Suri https://t.co/bg7acJWOSz
— ANI (@ANI) August 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

