Landslide In Uttarakhand: ৪৮ ঘণ্টা অতিক্রান্ত, ভূমিধসের জেরে বন্ধ বদ্রীনাথ যাওয়ার রাস্তা, আটকে হাজার-হাজার তীর্থযাত্রী
রাজ্য পুলিশের তরফে শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা তীর্থযাত্রীদের একটি রাস্তা পার হতে সাহায্য করছেন।
নয়াদিল্লিঃ ভূমিধসের (Landslide) জেরে বিগত ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ বদ্রীনাথ (Badrinath) সংযোগকারী জাতীয় সড়ক (National Highway)। উত্তরাখণ্ডের চামোলিতে দুটি বড় ভূমিধসের ঘটনার ফলে বন্ধ হয়ে গিয়েছে এই রাস্তা (Roads)। আটকে পড়েছেন হাজার-হাজার তীর্থযাত্রী। বুধবার, পটলগঙ্গায় ভূমিধসের ফলে বদ্রীনাথ জাতীয় সড়কের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যটকেরা চাইলে পায়ে হেঁটে এলাকাটি পার হতে পারেন। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের দিকে এগোনোর চেষ্টা করছেন।
রাজ্য পুলিশের তরফে শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা তীর্থযাত্রীদের একটি রাস্তা পার হতে সাহায্য করছেন।
Badrinath Highway Closed For 48 Hours, Landslides Keep Devotees Stranded https://t.co/OKpLQOPyH0 pic.twitter.com/FLVKQKfoH3
— NDTV (@ndtv) July 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 11, 2024 01:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

