Ladakh Weather Update: লাদাখে তাপমাত্রা নামল সাব জিরো তাপমাত্রার নিচে, লেহতে তাপমাত্রা নামল -১৩.২ ডিগ্রীতে
উত্তর ভারতে ইতিমধ্যেই শুরু হয়েছে শীতের মরশুম। বৃষ্টির পর দ্রুত তাপমাত্রা কমে যাওয়ায় শীত বাড়ছে হুড়মুড়িয়ে। এদিকে শৈত্যপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এরই মধ্যে লাদাখ সহ পুরো কেন্দ্রশাসিত অঞ্চল সাব জিরো তাপমাত্রার নিচে চলে গেছে। যার ফলে বেশিরভাগ এলাকাতেই বরফ জমে গেছে। ভারত-চীন সীমান্তে অবস্থিত নিওমা আজ লাদাখের তৃতীয় শীতলতম স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা -২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানী শহর লেহতেও তারপমাত্রা রেকর্ড করেছে -১৩.২ ডিগ্রি সেলসিয়াস। কার্গিল শহর সহ কার্গিল জেলার সদর দপ্তরে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -১৫.২ ডিগ্রি সেলসিয়াস।
#Ladakh: #ColdWave weather conditions continue during morning and night hours, as the entire Union Territory freezes below Sub Zero temperature. pic.twitter.com/qWbThSm8WJ
— All India Radio News (@airnewsalerts) December 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 0375 05:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

