Kolkata Doctor Rape and Murder: আরজি করের ঘটনা নিয়ে আমিত-নাড্ডার সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যপাল সিভি আনন্দ

পাহাড় থেকে সমতল চিকিৎসকের সুবিচারের দাবিতে পথে নেমেছেন সকলে। চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, তারকা, শিল্পীমহল একজোট হয়েছে জনগণ।

Kolkata Doctor Rape and Murder: আরজি করের ঘটনা নিয়ে আমিত-নাড্ডার সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যপাল সিভি আনন্দ
CV Ananda Bose, Amit Shah (Photo Credits: ANI, Facebook)

আরজি কর হাসপাতালে (RG Kar Incident) মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। পাহাড় থেকে সমতল চিকিৎসকের সুবিচারের দাবিতে পথে নেমেছেন সকলে। চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, তারকা, শিল্পীমহল একজোট হয়েছে জনগণ। ঘটনার ১০ দিনের মাথায় আজ সোমবারও আরজি করে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। এই আবহে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) নয়া দিল্লি গিয়ে কেন্দ্র সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চান বলে জানা যাচ্ছে। কলকাতার হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ এবং খুনের (Kolkata Doctor Rape and Murder) ঘটনায় রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে দেখা করবেন বোস।

আরও পড়ুনঃ লালবাজারের সমন এড়ানোয় গ্রেফতারির আশঙ্কা, হাইকোর্টের দারস্ত তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর

বৈঠক... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 19, 2024 12:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).