Kirti bardhan Singh To Visist Iceland: একগুচ্ছ কর্মসূচী নিয়ে আইসল্যান্ড সফরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং, ভারত-আইসল্যান্ড সম্পর্ককে জোরদার করতে এই সফর জানাল বিদেশ মন্ত্রক

Kirti bardhan Singh To Visist Iceland: একগুচ্ছ কর্মসূচী নিয়ে আইসল্যান্ড সফরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং, ভারত-আইসল্যান্ড সম্পর্ককে জোরদার করতে এই সফর জানাল বিদেশ মন্ত্রক
Kirti Vardhan Singh Iceland Visit (Photo Credit: X@inextlive)

একগুচ্ছ কর্মসূচি নিয়ে আইসল্যান্ড সফরে যাচ্ছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। মঙ্গলবার সকালে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে বিদেশ বিষয়ক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং ৪-৫ সেপ্টেম্বর আইসল্যান্ড সফরে যাচ্ছেন। এই সফরে আইসল্যান্ডীয় সংসদের স্পিকার, আইসল্যান্ডের বিদেশমন্ত্রী এবং সংলাপে অংশগ্রহণকারী অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন কীর্তি বর্ধন সিং।এছাড়াও এই সফরকালে প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং আইসল্যান্ডে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন।

প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং-এর আসন্ন আইসল্যান্ড সফর ভারত-আইসল্যান্ড সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভারত ও নর্ডিক দেশগুলির কৌশলগত ও গবেষণা সম্প্রদায়ের মধ্যে মিথস্ক্রিয়াও বৃদ্ধি করবে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 02, 2025 10:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).