Kharge on PM Modi: লালকেল্লা নয় পরের বছর মোদি পতাকা তুলবেন বাড়ি থেকে, কটাক্ষ মল্লিকার্জুন খাড়গের (দেখুন ভিডিও)

২০২৪ সালে লোকসভা ভোট, তাঁর আগে বিরোধীদের মিলিত জোট যে তাকে ভাবাচ্ছে না তা স্পষ্ট করে দিতে বক্তৃতার শেষ লগ্নে তিনি বলেন আগামী বছর লালকেল্লা থেকে আবারও পতাকা উন্মোচন করতে তিনি আসবেন।

Kharge on PM Modi: লালকেল্লা নয় পরের বছর মোদি পতাকা তুলবেন বাড়ি থেকে, কটাক্ষ মল্লিকার্জুন খাড়গের (দেখুন ভিডিও)
Kharge on Modi Photo Credit: Twitter@ANI

আজ লালকেল্লায় পতাকা উত্তোলন করার পর প্রায় ৯০ মিনিট জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মণিপুর থেকে নারী স্বাধীনতা , মধ্যবিত্তের উন্নয়ন থেকে বিশ্বকর্মা যোজনার মাধ্যমে দেশকে বার্তা দেওয়ার পাশাপাশি বিরোধীদের দুর্নীতি, অপপ্রচার নিয়েও মুখ খুলেছেন মোদী। ২০২৪ সালে লোকসভা ভোট, তাঁর আগে বিরোধীদের মিলিত জোট যে তাকে ভাবাচ্ছে না তা স্পষ্ট করে দিতে  বক্তৃতার শেষ লগ্নে তিনি বলেন আগামী বছর লালকেল্লা থেকে আবারও পতাকা উন্মোচন করতে তিনি আসবেন।

তাঁর এই বক্তব্যকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি বলেন - "তিনি পরের বছর আবার জাতীয় পতাকা উত্তোলন করবেন, তবে সেটা নিজের বাড়িতে করবেন।"প্রধানমন্ত্রী মোদীর ভাষণের প্রতিক্রিয়ায় তিনি আরও  বলেছেন "আগামী ১৫অগস্ট, এই লাল কেল্লা থেকে, আমি দেশের নতুন অর্জনকে আপনাদের সামনে উপস্থাপিত করব। "

শুনে নেব কী বললেন খার্গে-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 2023 01:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).