Kerala Rainfall: কেরালার ৬ জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতে কমলা সতর্কতা জারি করল আই এম ডি
কেন্দ্রীয় আবহাওয়া দফতর কোট্টায়ামের পাথানামথিট্টায়, ইদুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড় এবং ওয়ানাদ জেলায় কমলা সতর্কতা ঘোষণা করেছে।
আজ কেরালায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর (IMD)। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আই এম ডির তরফে ৬ জেলায় কমলা সতর্কতা(orange alert ) ঘোষণা করা হয়েছে।কেন্দ্রীয় আবহাওয়া দফতর পাঠানাম, থিক্কা, ইডুকি, মাল্লাপুরাম, কোঝিকোঢ়, ওয়েনাড জেলায় কমলা সতর্কতা ঘোষণা করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণিঝড় অপর আরেকটি ঘূর্ণিঝড় উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপর অবস্থিত।এছাড়া মধ্য পূর্ব আরব সাগর থেকে মালদ্বীপ পর্যন্ত ০.৯ কিলোমিটার উচ্চতায় সৃষ্ট নিম্নচাপের জন্য আগামী ৫ দিনের জন্য কেরালায় ব্যাপক বজ্রবৃষ্টি সহ মাঝারি/মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এর প্রভাবে কেরালা ও লাক্ষাদ্বীপের তটবর্তী অঞ্চলে ঝড় বয়ে যেতে পারে। প্রতি ঘন্টায় ৫৫ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে।
#Kerala: IMD issues an Orange Alert in 6 districts for isolated heavy to very heavy rainfall.#weatherupdate | #rainfallwarning | @Indiametdept |#IMD pic.twitter.com/zBYgTl27Ho
— All India Radio News (@airnewsalerts) August 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

