Kerala High Court: রাজনীতির জন্য ব্যবহার করা যাবে না মন্দির, রায় আদালতের
মন্দির কোনও রাজনীতি করার জায়গা নয়। এবার এমনই মত প্রকাশ করল কেরল হাইকোর্ট। সম্প্রতি কেরলের মুথুপিলাক্কাদু শ্রী পার্থসারথি মন্দিরে গেরুয়া পতাকা লাগানোর হবে বলে একটি আবেদন জমা পড়ে। যার ভিত্তিতে কেরল হাইকোর্ট জানিয়ে দেয়, মন্দির রাজনীতি করার জায়গা নয়। তাই মন্দির প্রাঙ্গনে কোনওভাবে গেরুয়া পতাকা লাগানো যাবে না বলে স্পষ্ট জানানো হয় কেরল হাইকোর্টের তরফে। বিচারপতি রাজা বিজয়রাঘবন ভি-এর পর্যবেক্ষণ অনুযায়ী, কোনও রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য মন্দিরের মাঠ ব্যবহার করা হলেও, সংশ্লিষ্ট দলের রৈজনৈতিক পতাকা কোনওভাবে লাগানো যাবে না। প্রত্যকটি মন্দির আধ্যাত্মিক সান্ত্বনার প্রতীক হিসাবে দাঁড়িয়ে, সুতরাং তার পবিত্রতা রক্ষা গুরুত্বপূর্ণ। এই ধরনের পবিত্র জায়গাকে কখনওই রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় কেরল হাইকোর্টের তরফে।
Kerala High Court rejects plea to erect saffron flags at temple, says temples cannot be used for politics
Read more here: https://t.co/WK5gp6OnV0 pic.twitter.com/XvCKOlSwJ7
— Bar & Bench (@barandbench) September 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 14, 2023 03:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

