Kerala Court: নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবাকে ১৪১ বছরের জেলের শাস্তি
নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণে অভিযুক্তকে মোট ১৪১ বছরের জেলের সাজা দিল আদালত। তার অপরাধের ভয়াবহতার বিভিন্ন দিকের সাজা আলাদা আলাদা করে মোট ১৪১ বছরের কারাদণ্ড দিল কেরলের আদালত।
বছরের পর বছর ধরে নিজের নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণে অভিযুক্তকে মোট ১৪১ বছরের জেলের সাজা দিল আদালত। তার অপরাধের ভয়াবহতার বিভিন্ন দিকের সাজা আলাদা আলাদা করে মোট ১৪১ বছরের কারাদণ্ড দিল কেরলের আদালত। নাবালিকার পরিচয় গোপনীয়তার জন্য অপরাধীর নাম জানানো হয়নি। মেয়েটির মা বাড়ি থেকে অন্য কোথাও গেলেই সেই সুযোগে ২০১৭ সাল থেকে নাবালিকাকে ধর্ষণ করত সেই ব্যক্তি। মা-কে বলে দিলে মেরে ফেলার ভয় দেখানোয় মেয়েটি কাউকে কিছু বলেনি। কিন্তু একদিন শরীর খারাপ হলে সে সত্যিটি বলে ফেলে। এরপর পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করে।
পুলিশী তদন্তের পর দোষী সাব্যস্ত হলে আদালত তাকে ১৪১ বছরের কারাদণ্ড দেয়। তবে মোট ৪১ বছর জেল খাটলেই তার শাস্তির মেয়াদ পূর্ণ হবে। পাশাপাশি দোষীকে ৭ লক্ষ ৮৫ হাজার টাকার আর্থিক ক্ষতিপূরণও দিতে হবে।
ধর্ষণের সাজা ১৪১ বছরের জেল
STORY | Kerala court sentences man to 141 years cumulative imprisonment for raping stepdaughter
READ: https://t.co/1qEXpXA1G5 pic.twitter.com/GCZwqUWF3y
— Press Trust of India (@PTI_News) November 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 30, 2024 07:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

