Karnataka: ক্ষমতায় এসে গোমূত্র দিয়ে বিধানসভার 'শুদ্ধিকরণ' কংগ্রেসের
কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় আসতেই এবার বিধান সৌধের 'শুদ্ধিকরণ' হল। গোমূত্র দিয়ে বিধান সৌধের 'শুদ্ধিকরণ' করল কংগ্রেস। সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী পদে শপথ নিতেই সোমবার কংগ্রেস বিধায়করা সে রাজ্যের বিধানসভার 'শুদ্ধিকরণ' করেন। 'দুর্নীতিগ্রস্থ বিজেপির সরকারের বিদায় হতেই বিধান সৌধ শুদ্ধিকরণ করেন কংগ্রেস বিধায়করা।' এমনই দাবি করা হয় হাত শিবিরের তরফে। রিপোর্টে প্রকাশিত এই খবর ঘিরে ফের জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। চলতি বছরের জানুয়ারিতেই ডি কে শিবকুমার বলেন কংগ্রেস ক্ষমতায় এলে কর্ণাটকের বিধান সৌধ শুদ্ধিকরণ করা হবে। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী শপথ নিতেই বিধান সৌধের শুদ্ধিকরণ করা হয় হাত শিবিরের তরফে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 22, 2023 02:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

