Karnataka Assembly Elections 2023: 'ভারতের রাজনীতিকে প্রভাবিত করতে বিদেশি শক্তিকে উৎসাহিত করছে কংগ্রেস', গান্ধী পরিবারকে আক্রমণ মোদীর
কর্ণাটকে (Karnataka) বিধানসভা নির্বাচনের প্রচারে হাজির হয়ে কংগ্রেসকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কর্ণাটকের নানজনগুড়ে হাজির হয়ে গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করেন মোদী। তিনি বলেন, ভারতকে (India) যারা পছন্দ করে না, সেই সমস্ত বিদেশি শক্তিকে এ দেশের বিরুদ্ধে উৎসাহিত করছে কংগ্রেস। ভারতের রাজনীতিতে যাতে বিদেশি শক্তির প্রভাব পড়ে, সেই চেষ্টা গান্ধী পরিবার শুরু করেছে বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
VIDEO | "The royal family (of Congress) openly provokes foreign powers to interfere in India's politics," says PM Modi addressing a public rally in Nanjangud in Karnataka. #KarnatakaAssemblyElections2023 pic.twitter.com/I36juUrwdl
— Press Trust of India (@PTI_News) May 7, 2023
এসবের পাশাপাশি মোদী আরও বলেন, কংগ্রেসের 'রাজ পরিবার' দাবি করছে, কর্ণাটকের সার্বভৌমত্ব তাঁরা রক্ষা করবেন। সার্বভৌমত্ব রক্ষার প্রকৃত মানে কংগ্রেস কি জানে বলেও প্রশ্ন তোলেন মোদী।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 08, 2023 10:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

