Kailash Gahlot: আপ ছাড়তেই বিজেপির অফিসে হাজির কৈলাস, সোমেই পদ্মে যোগ
কৈলাসের দলত্যাগের সিদ্ধান্তকে শুরু থেকেই 'বিজেপির চাপ' বলে মন্তব্য করে আসছেন আপের শীর্ষ নেতারা।
আপ থেকে পদত্যাগ করেছেন দিল্লির মন্ত্রী কৈলাস গেহলট (Kailash Gahlot)। রবিবার মুখ্যমন্ত্রী অতিশীকে নিজের পদত্যাগপত্র ধরান তিনি। দিল্লি সরকার নিজের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, সেই অভিযোগ তুলে দল ছেড়েছেন আপ মন্ত্রী। আম আদমি পার্টি (Aam Aadmi Party) ছাড়তেই সোমবার দিল্লিতে বিজেপি অফিসে হাজির কৈলাস। দুপুরেই পদ্ম শিবিরে যোগ দিতে পারেন তিনি, এমনই খবরই শোনা যাচ্ছে। কৈলাসের দলত্যাগের সিদ্ধান্তকে শুরু থেকেই 'বিজেপির চাপ' বলে মন্তব্য করে আসছেন আপের শীর্ষ নেতারা। তাঁদের অভিযোগ, কৈলাসের বিরুদ্ধে ১১২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে ইডি ও আয়কর দফতরকে কাজে লাগাচ্ছে বিজেপি। আপ না ছাড়লে দুর্নীতির অভিযোগে কৈলাশকে গ্রেফতার করা হত। তাই বিজেপি-তে যোগ দেওয়া ছাড়া তাঁর কোন উপায় ছিল নেই।
বিজেপি অফিসে পৌঁছলেন কৈলাস গেহলট...
Watch: Kailash Gahlot arrived at the BJP office in Delhi, just a day after resigning from the AAP and his Delhi ministerial position pic.twitter.com/dthujmRRDb
— IANS (@ians_india) November 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

