Senthil Balaji: তামিলনাড়ুর মন্ত্রী সেন্থলি বালাজিকে ইডি-র গ্রেফতারিকে বৈধ ঘোষণা আদালতের
আদালতে বড় ধাক্কা খেলেন ইডি-র হাতে গ্রেফতার হওয়া তামিলনাড়ুর মন্ত্রী ভি.সেন্থিল বালাজি। ইডি-র গ্রেফতারিকে অবৈধ দাবি করে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এমকে স্ট্যালিন মন্ত্রিসভার সদস্য বালাজি।
আদালতে বড় ধাক্কা খেলেন ইডি-র হাতে গ্রেফতার হওয়া তামিলনাড়ুর মন্ত্রী ভি.সেন্থিল বালাজি (V.Senthil Balaji)। ইডি-র গ্রেফতারিকে অবৈধ দাবি করে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এমকে স্ট্যালিন মন্ত্রিসভার সদস্য বালাজি। ইডি হেফাজতের যে সময়টা বালাজি হাসপাতালে ছিলেন তা তার হেফাজতের সময় থেকে বাদ যাবে। গত মাসের গোড়ায় অর্থ পাচারের অভিযোগে রাজ্যের মন্ত্রী সেন্থিল বালাজিকে গ্রেফতার করেছিল ইডি। অর্থের বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় বালাজির বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফরত। তারপরই তাঁকে গ্রেফতার করেছিল ইডি। মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, অনিয়ম দেখলে নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কাউকে গ্রেফতার করতে পারে ইডি। এবার এই মামলা গেল ডিভিশন বেঞ্চে।
তামিলনাডুর শাসক দল ডিএমকে-র অভিযোগ, কর্ণাটকে হারের হতাশা থেকেই বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তাদের মন্ত্রী বালাজিকে গ্রেফতার করেছে।
দেখুন টুইট
Tamil Nadu | Justice CV Karthikeyan holds that ED has a right to take V Senthil Balaji into custody.
Justice says that "I would align myself with the reasoning given by Justice D. Bharatha Chakravarthy so far as this point is concerned".
— ANI (@ANI) July 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 14, 2023 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

