Junior Engineer of Bahanaga Section Missing?: কোনো কর্মী নিখোঁজ বা পলাতক নয়, সাফ জানালেন সিপিআরও সাউথ ইস্টার্ন রেলওয়ে (দেখুন ভিডিও)

প্রথম দফার জিজ্ঞাসাবাদের পর স্থানীয় সিগন্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার বেপাত্তা হয়ে গেলেন বলে খবর পাওয়া যায়। সোমবার সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে গেলে তাঁকে বাড়িতে পাওয়া যাইনি। রেল সূত্রে খবর দুর্ঘটনার দিন যাবতীয় দায়িত্ব তাঁর ওপরেই দেওয়া ছিল।

Junior Engineer of Bahanaga Section Missing?: কোনো কর্মী নিখোঁজ বা পলাতক নয়, সাফ জানালেন সিপিআরও সাউথ ইস্টার্ন রেলওয়ে (দেখুন ভিডিও)
CPRO SE Railway on Person Missing Photo Credit: Twitter@airnewsalerts

করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার ঘটনায় তদন্ত করছে সিবিআই। জেরা করা হচ্ছে একের পর এক আধিকারিককে। প্রথম দফার জিজ্ঞাসাবাদের পর স্থানীয় সিগন্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার বেপাত্তা হয়ে গেলেন  বলে খবর পাওয়া যায়। সোমবার সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে গেলে তাঁকে বাড়িতে পাওয়া যাইনি। রেল সূত্রে খবর দুর্ঘটনার দিন যাবতীয় দায়িত্ব তাঁর ওপরেই দেওয়া ছিল। তবে রেল কর্তৃপক্ষ একজন কর্মী নিখোঁজ বা পলাতক এই তত্ত্বকে খারিজ করেছে। ঘটনার পরে মুখ খুলেছেন সিপিআরও  সাউথ ইস্টার্ন রেলওয়ে। তিনি সংবাদ মাধ্যমকে জানান  সমস্ত কর্মীরা সিবিআই এবং সিআরএস তদন্তের অংশ৷ তাই  কর্মচারীদের কেউ নিখোঁজ বা পলাতক নয়।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 20, 2023 04:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).