Jharkhand Assembly Elections 2024: ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটে বিপুল সংখ্যক ভোটারদের অংশগ্রহণের আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Jharkhand Assembly Elections 2024: ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটে বিপুল সংখ্যক ভোটারদের অংশগ্রহণের আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Modi Appeal on Jharkhand 1st Phase Election (Photo Credit: X@@narendramodi)

কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ৷ সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ চলবে বিকেল ৫টা পর্যন্ত ৷ তবে 15 হাজার 344টি বুথের মধ্যে 950টি বুথে ভোটগ্রহণ চলবে বিকেল 4টে পর্যন্ত ৷ প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই ঝাড়খন্ডবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভোটারদের বুথমুখী করতে তিনি বলেন- ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ। গণতন্ত্রের এই উৎসবে পূর্ণ উদ্যমে ভোট দেওয়ার জন্য সকল ভোটারদের আহ্বান জানাচ্ছি। এই উপলক্ষে, আমি আমার সমস্ত তরুণ বন্ধুদের অভিনন্দন জানাই যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন! মনে রাখবেন - আগে ভোট, তারপর জলখাবার!

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 13, 2024 09:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).