Jharkhand Assembly Elections 2024: ঝাড়খণ্ডে আজ থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী, গাড়োয়া ও চাইবাসায় করবেন জনসভা

Jharkhand Assembly Elections 2024: ঝাড়খণ্ডে আজ থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী, গাড়োয়া ও চাইবাসায় করবেন জনসভা
Narendra Modi In J& K Election Photo Credit:X@narendramodi

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ প্রার্থীদের সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ ঝাড়খণ্ডে দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। ঝাড়খণ্ড বিজেপির সভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি জানিয়েছেন, প্রধানমন্ত্রী সকাল ১১.৩০ টায় গাড়োয়ায় প্রথম জনসভায় ভাষণ দেবেন এবং অন্যটি চাইবাসায় বিকেল ৩টার দিকে। রাজ্যে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ারপর এটিই হবে ঝাড়খণ্ডে প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী সমাবেশ। রাজ্যের ৮১-সদস্যের বিধানসভার নির্বাচন এবার হবে দুই দফায়। আগামী ১৩ ও ২০ নভেম্বর ভোট হওয়ার কথা। কাশ্মীর এর ফলাফল আশাপ্রদ না হওয়ায় এবার ভারতীয় জনতা পার্টির নজর পূর্বের এই রাজ্যে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).