Jharkhand Assembly Election 2024: হুমকি উপেক্ষা করে ভোটের ময়দানে ঝাড়খণ্ডের জনগণ, দুপুর ১টা পর্যন্ত ৪৬.২৫% ভোট জানাল নির্বাচন কমিশন
বুধবার কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচন। প্রথম দফার নির্বাচনে মাওবাদী অধ্যুষিত এই রাজ্যের ৮১টি আসনের মধ্য়ে ৪৩টি আসনে ভোটগ্রহণ চলছে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন ও প্রাক্তন সাংসদ-সহ মোট ৬৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ ৷ সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৫ হাজার ৩৪৪টি বুথের মধ্যে ৯৫০টি বুথে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত ৷
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৪৬.২৫ শতাংশ। পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর বিধানসভা কেন্দ্রের সোনাপিতে মাওবাদী হুমকি ছিল নির্বাচনকে ঘিরে, সেখানেও ভালো ভোট পড়েছে।
#JharkhandAssemblyElection2024 | Jharkhand (Phase-1) recorded 46.25% voter turnout till 1 pm, as per the Election Commission of India. pic.twitter.com/3aYtByyaam
— ANI (@ANI) November 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 13, 2024 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

