JEE Advanced Result: প্রকাশিত হল জেইই অ্যাডভান্সডের ফলাফল, জেনে নিন কেমন ফল হল দেশে
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ(IIT Madras)-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল জেইই অ্যাডভান্সডের ফলপ্রকাশের সময়। রবিবার সকালে ফলপ্রকাশ হয়। এই পরীক্ষায় প্রথম হয়েছেন বেদ লাহোত্রী।
নয়াদিল্লিঃ আজ, রবিবার প্রকাশিত হল জেইই অ্যাডভান্সডের ফলাফল (JEE Advanced Result)। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ(IIT Madras)-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল জেইই অ্যাডভান্সডের ফলপ্রকাশের সময়। রবিবার সকাল ১০ টায় ফলপ্রকাশ হয়। এই পরীক্ষায় প্রথম হয়েছেন বেদ লাহোত্রী। তাঁর প্রাপ্ত নম্বর ৩৫৫। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দ্বিজা ধর্মেশকুমার। তাঁর অল ইন্ডিয়া র্যাঙ্ক ৭। ৩৬০ এর মধ্যে ৩৩২ নম্বর পেয়েছেন তিনি। মেয়েদের মধ্যে প্রথম তিনিই। ফলাফলের সঙ্গেই প্রকাশ করা হয়েছে উত্তরপত্রও। ১,৮০,২০০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পাশ করেছেন ৪৮,২৪৮ জন। সফল পরীক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যা ৭৯৬৪ জন।পরীক্ষার্থীরা jeeadv.ac.in-এই অফিসিয়াল সাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন।
IIT Madras today announces the results of JEE (Advanced) 2024
A total of 1,80,200 candidates appeared in both papers 1 and 2 in JEE (Advanced) 2024. In this exam, 48248 candidates have qualified. Out of the total qualified candidates, 7964 are female candidates.
Ved Lahoti of… pic.twitter.com/pDXwsXPNww
— DD News (@DDNewslive) June 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 09, 2024 10:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

