Bihar JDU: বিহারে প্রার্থী ঘোষণা নীতীশের, আসন কমার আশঙ্কা থাকছেই
ভোটের আগে INDIA-ছেড়ে NDA-তে ফিরেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি প্রধান নীতীশ কুমার। এনডিএ-তে ফিরে এবার লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে সমঝোতায় রাজ্যের ৪০টি-র মধ্যে ১৬টি আসনে লড়বে জনতা দল ইউনাইটেড।
ভোটের আগে INDIA-ছেড়ে NDA-তে ফিরেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি প্রধান নীতীশ কুমার। এনডিএ-তে ফিরে এবার লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে সমঝোতায় রাজ্যের ৪০টি-র মধ্যে ১৬টি আসনে লড়বে জনতা দল ইউনাইটেড। সেখানে বিজেপি লড়বে ১৭টি, এলজেপি ৫টি আসনে। গত লোকসভায় বিহারে ১৭টি-তে লড়ে ১৬টি আসনে জিতেছিল নীতীশ কুমারের দল। এবার জেডি (ইউ) তাদের গতবারের জেতা ১৬টি আসনে প্রার্থী দিল। রবিবার বিহারের সেই ১৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল জনতা দল ইউনাইটেড। নীতীশের পর দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা লালন সিং দাঁড়ালেন মুঙ্গের থেকে। গত লোকসভায় তিনি বড় ব্যবধানে হারিয়েছিলেন কংগ্রেসের নীলম দেবীকে। আরজেডি থেকে সম্প্রতি জেডি (ইউ)তে আসা লাভলি আনন্দ প্রার্থী হলেন শেওহার কেন্দ্র থেকে।
বারবার শিবির বদল করায় নীতীশ কুমারের ওপর ভোটারদের আস্থা টলেছে। তাই তাদের পক্ষে গতবারের মত ১৬টি আসনে জেতা সম্ভব হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে বেশ হেভিওয়েট প্রার্থীই দিয়েছেন নীতীশ।
দেখুন খবরটি
#WATCH | Patna, Bihar | JD(U) releases the names of its 16 candidates for the upcoming Lok Sabha Elections.
Rajiv Ranjan (Lalan) Singh to contest from Munger and Lovely Anand from Sheohar. pic.twitter.com/DPpFLYHLEd
— ANI (@ANI) March 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 24, 2024 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

