Jammu Tawi Bridge Washed Away: জম্মু কাশ্মীরে রেকর্ড বৃষ্টিতে বন্যার জলের তোড়ে মাঝখান থেকে ভাঙল তাওই ব্রিজ, খেলনার মত ঢুকে গেল গাড়ি, দেখুন ভয়াবহ ভিডিও
গত ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত। গত ১০০ বছরের মধ্যে জম্মু-কাশ্মীর এত বৃষ্টি দেখেনি। সেই রেকর্ড বৃষ্টিপাতের পর এখন প্রকৃতির ধ্বংসলীলা চলছে ভূ স্বর্গের বিভিন্ন জায়গায়।
Jammu Tawi Bridge Washed Away: গত ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত। গত ১০০ বছরের মধ্যে জম্মু-কাশ্মীর এত বৃষ্টি (J&K Rains) দেখেনি। সেই রেকর্ড বৃষ্টিপাতের পর এখন প্রকৃতির ধ্বংসলীলা চলছে ভূ স্বর্গের বিভিন্ন জায়গায়। জম্মুর রামবন জেলায় ভারী বৃষ্টিপাতের পর হড়পা বান এসে বেশ কয়েকটি গ্রামে বড় ক্ষতি করেছে। এখনও পর্যন্ত ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। বৃষ্টিপাতের পর ভূমিধস, ধসের কারণে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে ক্ষতির কারণে বন্ধ করা হয়েছে।
নতুন করে ভূমিধস শুরু হওয়া বাতিল করা হয়েছে বৈষ্ণ দেবী যাত্রা। খারাপ আবহাওয়ার কারণে পুঞ্চ সহ ভূ স্বর্গের বিভিন্ন জায়গায় স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে আবার জম্বুর তাওই ব্রিজ মাঝখান থেকে ভেঙে গেল। নদীর জলের স্রোত বাড়তেই ব্রিজটি ভেঙে পড়ে। সেই সময় ব্রিজের ওপর থাকা গাড়িগুলোও নিচে ধসে পড়ে। আগামিকাল, বুধবারও জম্মুতে ভারী বৃষ্টিপাতের কারণে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
দেখুন ভাইরাল ভিডিও
#WATCH | Jammu, J&K: Road near the fourth Tawi bridge has been washed away as waterbodies swell following incessant heavy rainfall.
Visuals from the spot. pic.twitter.com/O9bsdkCani
— ANI (@ANI) August 26, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 26, 2025 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

