Jammu & Kashmir School Re-open: গ্রীষ্মের ছুটি শেষ করে মঙ্গলবার কাশ্মীরে খুলবে সমস্ত স্কুল, জানালেন শিক্ষামন্ত্রী সাকিনা ইতু

Jammu & Kashmir School Re-open: গ্রীষ্মের ছুটি শেষ করে মঙ্গলবার কাশ্মীরে খুলবে সমস্ত স্কুল, জানালেন শিক্ষামন্ত্রী সাকিনা ইতু
Sakina Itoo on J&K School Re open (Photo Credit: X@Qns24x7)

গ্রীষ্মের ছুটি শেষ হয়ে ৮ জুলাই,মঙ্গলবার থেকে কাশ্মীর উপত্যকায় খুলে যাচ্ছে সমস্ত স্কুল। সোমবার শিক্ষামন্ত্রী সাকিনা ইতু (Sakina Itoo) জানিয়েছেন, গ্রীষ্মকালীন ছুটির পর মঙ্গলবার কাশ্মীরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দেওয়া হবে। সাকিনা ইতু জানিয়েছেন, প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত জেলার পৌর এলাকার অধীনে থাকা স্কুলগুলি সকাল ৭:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত খোলা থাকবে।তিনি আরও বলেন, অন্যান্য গ্রামীণ এলাকার স্কুলগুলি যথাক্রমে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। কিন্তু শিক্ষার্থীরা বাড়ি ফিরে এক ঘণ্টা বিরতি নেবে এবং দুই ঘণ্টা অনলাইন ক্লাসে অংশ নেবে। তিনি আরও স্পষ্ট করে বলেন, গ্রীষ্মকালীন ছুটিতে কোনও বর্ধিত সময় দেওয়া হয়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী স্কুলগুলি মঙ্গলবার (৮ জুলাই) থেকেই আবার খুলবে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 07, 2025 05:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).