Jammu And Kashmir: তক্কে তক্কে থেকে সেনা জওয়ানের পিছু নিয়ে গুলি চালাল জঙ্গিরা, ফের উত্তপ্ত পুলওয়ামা

Jammu And Kashmir: তক্কে তক্কে থেকে সেনা জওয়ানের পিছু নিয়ে গুলি চালাল জঙ্গিরা, ফের উত্তপ্ত পুলওয়ামা
Encounter In Jammu And Kashmir (Photo Credit: File Photo)

ফের এক সেনা জওয়ানকে (Indian Army) লক্ষ্য করে গুলি চালানো শুরু করল জঙ্গিরা (Terrorist)। বুধবার পুলওয়ামার (Pulwama) ত্রালে সেনা বাহিনীর এক জওয়ানকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। গুলি গিয়ে ওই জওয়ানের পায়ে লাগে। তিনি আহত হন বলে খবর। সঙ্গে সঙ্গে ওই জওয়ানকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয়। বর্তমান ওই আহত জওয়ানের শারীরিক অবস্থা স্থিতিশী বলে জানানো হয় হাসপাতালের তরফে। ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলেছেন সেনা বাহিনীর জওয়ানরা। জোরদার তল্লাশি চলছে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে। প্রসঙ্গত পুলওয়ামার ত্রালের আবন্তীপোরায় নিজের বাড়িতে গিয়েছিলেন ওই জওয়ান। ছুটি নিয়েই বাড়িতে যান তিনি। ওই জওয়ানকে লক্ষ্য করে, তিনি বাড়িতে ঢুকলেই জঙ্গিরা হঠাৎ গুলি চালাতে শুরু করে বলে খবর।

আরও পড়ুন: Havaldar Naval Kishore Martyred: সিয়াচেনের কনকনে ঠাণ্ডায় অক্সিজেনের অভাব, মৃত্যুর কোলে ঢলে পড়লেন সদ্য বিবাহিত সেনা জওয়ান

আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই জওয়ানকে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 04, 2024 08:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).