Jammu And Kashmir: বারামুলার পর উত্তপ্ত নগাঁও, স্থানীয়দের দেখে গুলি চালাল জঙ্গিরা
বারামুলা (Baramulla) এনকাউন্টার শেষ হতে না হতে এবার ফের উত্তেজনা ছড়াল জম্মু কাশ্মীরের (Jmamu And Kashmir) নগাঁও (Nowgam) এলাকায়। নগাঁওতে স্থানীয় ২ দিনমজুরকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আহত অবস্থায় ওই ২ জনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পাশাপাশি নগাঁও এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে শুরু হয়েছে তল্লাশি। গোটা এলাকা ঘিরে চলছে সেনা বাহিনী এবং পুলিশের তল্লাশি অভিযান।
Jammu and Kashmir | Terrorists fired upon two labourers in Nowgam area, outskirts of Srinagar city. Both of them have been shifted to hospital. Area cordoned off, search going on: Kashmir Zone Police
— ANI (@ANI) April 22, 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার জম্মু কাশ্মীর সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে উপত্যকার একের পর এক এলাকা উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 22, 2022 08:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

