Jammu and Kashmir Assembly Election: জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন

আগামী ১৮ সেপ্টেম্বর প্রথম দফার ভোটে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ এবং শোপিয়ানের ১৬টি এবং জম্মুর ডোডা, কিস্তওয়ার, রামবন জেলার আটটি বিধানসভায় ভোট হবে।

Jammu and Kashmir Assembly Election: জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন
Election commission of India (Photo Credits: X)

গত ২৮ অগস্ট শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের প্রথম দফার মনোনয়ন পর্ব। আগামী ১৮ সেপ্টেম্বর প্রথম দফার ভোটে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ এবং শোপিয়ানের ১৬টি এবং জম্মুর ডোডা, কিস্তওয়ার, রামবন জেলার আটটি বিধানসভায় ভোট হবে। ২৪টি বিধানসভা আসনের জন্য মোট ২৭৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে বুধবার নির্বাচন কমিশন জানিয়েছে। আজ সকালে নির্বাচন কমিশনের তরফে আগামী ২৫ সেপ্টেম্বর ২৬টি আসনে দ্বিতীয় দফার নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এবারের নির্বাচনে ইতিমধ্যেই জোট ঘোষণা করেছে এনসি (National Conference) ও কংগ্রেস (Congress)। অন্যদিকে, আলাদাভাবে লড়াইয়ে নামতে চলেছে বিজেপি ও পিডিপি।গত ২৭ অগস্ট (মঙ্গলবার) বিজেপি দ্বিতীয় দফায় ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।যার মধ্যে ৬ জন মুসলিম প্রার্থী।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 29, 2024 02:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).