Jagadish Shettar Join Congress:পাননি পছন্দের টিকিট! বিজেপি ছেড়ে কি কংগ্রেসের পথে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেত্তার?

Jagadish Shettar Join Congress:পাননি পছন্দের টিকিট! বিজেপি ছেড়ে কি কংগ্রেসের পথে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেত্তার?
Jagadish Sattar on Congress OfficePhoto Credit: Twitter@@ANI

কর্নাটকে প্রার্থিতালিকা প্রকাশের পর থেকে বিজেপি ছাড়ার হিড়িক চলছেই। রবিবার বিজেপি ছেড়েছেন হুবলি-ধারওয়ার আসনের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেত্তার। বিধানসভার স্পিকারের কাছে ইস্তফাপত্র তুলে দেন প্রবীণ এই বিজেপি নেতা। কানাঘুষো ছিল তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন। সেই সম্ভাবনাকে সত্যি করে আজ সকালেই বেঙ্গালুরু কংগ্রেস সদর দফতরে এসে পৌছালেন তিনি।তবে কি আজই যোগ দেবেন কংগ্রেসে?

জগদীশ সেত্তারকে নিয়ে এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন  কর্ণাটক কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, তিনি বলেন- জগদীশ শেত্তরের কাছ থেকে কোনও দাবি নেই, আমরাও তাঁকে কিছু দেব বলে প্রতিশ্রুতি দেইনি। তাকে (জগদীশ শেত্তর) দলের নীতি ও দলের নেতৃত্বের সঙ্গে একমত হতে হবে। আমরা দেশকে ঐক্যবদ্ধ রাখতে চাই এবং একমাত্র কংগ্রেসই তা করতে পারে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 17, 2023 09:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).