Jagadish Shettar In Congress: ইঙ্গিতপূর্ণ টুইট বার্তায় সাংসদ রণদীপ সুরজেওয়ালা কংগ্রেসে স্বাগত জানালেন জগদীশ শেত্তারকে (দেখুন সেই টুইট)
আজ সকালে কংগ্রেস সদর দফতরে মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ছয় বারের বিধায়ক জগদীশ শেত্তার।
১০ মে অনুষ্ঠিত হতে চলা কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য তাঁকে টিকিট দেয়নি দল। যার ফলেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন ৬৭ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ জগদীশ শেত্তার। তখনই জল্পনা ছিল তবে কি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদির মত তিনিও যোগ দেবেন কংগ্রেসে। সেই জল্পনাকে সত্যি করে আজ সকালে কংগ্রেস সদর দফতরে মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ছয় বারের বিধায়ক জগদীশ শেত্তার। বিজেপি সহ অন্যান্য দলগুলিকে বার্তা দিয়ে রাজ্যসভার সাংসদ রণদীপ সুরজেওয়ালা কংগ্রেসে যোগদানকারী জগদীশ শেত্তারকে স্বাগত জানালেন একটি ইঙ্গিতপূর্ণ টুইট বার্তায়। তিনি লিখলেন-
একটি নতুন অধ্যায়,
একটি নতুন ইতিহাস,
এক নতুন পথচলা….
প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী,
প্রাক্তন বিজেপি সভাপতি,
সাবেক বিরোধীদলীয় নেতা,
ছয়বারের বিধায়ক,
আজ কংগ্রেস পরিবারে যোগ দিলেন জগদীশ শেট্টর।
(@INCKarnataka)কর্ণাটক কংগ্রেস তাকে স্বাগত জানায়।
পরিবর্তন আসবে এখানে!
কংগ্রেস আছে এখানে !
A New Chapter,
A New History,
A new Beginning….
Former BJP CM,
Former BJP President,
Former Leader of Opoosition,
Six times MLA,
Sh. Jagadish Shettar joins the Congress family today.@INCKarnataka welcomes him.
CHANGE IS HERE!
CONGRESS IS HERE! pic.twitter.com/QcYSM7GHWv
— Randeep Singh Surjewala (@rssurjewala) April 17, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 17, 2023 10:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

