ISRO : আবহাওয়া ও বিপর্যয়ের আগাম খবর জানতে মহাকাশে পাড়ি দিচ্ছে ইনস্যাট থ্রিডি
শনিবার বিকেল ৫.৩৫ নাগাদ উৎক্ষেপন করা হবে এই স্যাটেলাইট
আবহাওয়া সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে এবার মহাকাশে স্যাটেলাইট পাঠানোর সিদ্ধান্ত ইসরোর। শনিবার বিকেল ৫.৩৫ নাগাদ পাঠানো হবে নতুন স্যাটেলাইট। ইনস্যাট থ্রিডি নামের এই স্যাটেলাইটটি জিএসএলভি এফ ১৪ রকেটে সওয়ার হয়ে শ্রীহরিকোটা থেকে রওনা দেবে। আবহাওয়া দফতরের পূর্বাভাষ এবং বিপর্যয়ের ক্ষেত্রে আগাম সতর্কতা হিসেবে কাজ করবে।
জিওস্টেশনারী অরবিটের পক্ষ থেকে এটি ফলোআপ মিশন বলে জানা যাচ্ছে। এই অভিযানের অর্থ ব্যয় করা হয়েছে আর্থ সাইন্সেস এর মন্ত্রক থেকে।
মহাকাশ অভিযান শুরুর আগে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের পক্ষ থেকে পুজো দেওয়া হয় অন্ধ্রপ্রদেশের শ্রী চেঙ্গালাম্মা মন্দিরে । ইসরোর ওয়েবসাইট থেকে লাইভ অনুষ্ঠান দেখা যাবে বিকেল ৫ টা থেকে।এছাড়া সোশ্যাল মিডিয়া মনেটওয়ার্ক এবং দূরদর্শনেও দেখা যাবে এই স্যাটেলাইটের উৎক্ষেপন।
ISRO set to launch weather monitoring satellite INSAT-3DS today; check launch time and mission objectives
Read @ANI Story | https://t.co/ihxp5gEzi5#ISRO #India #INSAT3DS #GSLVF14 #Sriharikota pic.twitter.com/AhPZYC5HXq
— ANI Digital (@ani_digital) February 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 17, 2024 01:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

