Nandan Kanan Express: চলন্ত ট্রেনকে লক্ষ্য করে চলল গুলি, ভাঙল জানলার কাঁচ, আতঙ্কে কাঁটা যাত্রীরা
গুলির আঘাতে গার্ড কোচের জানলার কাঁচ ভেঙে গিয়েছে। ঘটনার যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্কের সৃষ্টি হয়।
ওড়িশায় চলন্ত ট্রেনকে লক্ষ্য করে চলল গুলি। ছোঁড়া হল ধাতব বস্তু। মঙ্গলবার সকালে পুরী-নিউ দিল্লি নন্দন কানন এক্সপ্রেসটিকে (Puri-New Delhi Nandan Kanan Express) লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাটি ঘটে। গুলির আঘাতে গার্ড কোচের জানলার কাঁচ ভেঙে গিয়েছে। ঘটনার যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্কের সৃষ্টি হয়। জানা যাচ্ছে, এদিন সকাল ৯টা থেকে ৯:৩০ নাগাদ ট্রেনটি ওড়িশার (Odisha) ভদ্রক স্টেশন পার করে। ভদ্রক এবং বৌদপুর সেকশনের মাঝে 12816 নন্দন কানন এক্সপ্রেস (Nandan Kanan Express) লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। ট্রেন থামিয়ে খবর দেওয়া হয় রেল পুলিশে। জিআরপি (GRP) এবং আরপিএফ (RPF) মিলে ট্রেনটিকে উদ্ধার করে নিরাপদে পুরীতে (Puri) ফিরিয়ে আনে। রেল পুলিশের তরফে জানানো হয়েছে, যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। ঘটনার তদন্তে পুলিশ এবং রেল পুলিশ মিলিয়ে ৪টি দল গঠন করা হয়েছে।
ওড়িশায় চলন্ত ট্রেনকে লক্ষ্য করে চলল গুলি...
#WATCH | Puri, Odisha | SK Bahinipati, Inchage, GRP Police Station Puri says, "Between 9.00-9.30 am, we got information that there was firing on Nandankanan Express train after it crossed Bhadrak. GRP and RPF escorted the train to Puri to ensure the safety of passengers. 4 teams… pic.twitter.com/4C9vcHoQmx
— ANI (@ANI) November 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 05, 2024 06:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

