National Broadcasting Day: আজ জাতীয় সম্প্রচার দিবস, পরাধীন ভারতে দেশবাসীকে অন্য দিগন্ত খুলে দিয়েছিল প্রথম রেডিও সম্প্রচার
আজ জাতীয় সম্প্রচার দিবস (National Broadcasting Day)। প্রতি বছর ২৩শে জুলাই জাতীয় সম্প্রচার দিবস পালন করা হয় ৷ ১৯২৭ সালের এই দিনেই ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি’ বম্বে থেকে রেডিও সম্প্রচার শুরু করে৷ ১৯২৩ সালের জুলাই মাসে বম্বের রেডিও ক্লাব শুরু করেছিল সম্প্রচার৷ এরপর ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি’ গঠনের পর তাদের বম্বে এবং কলকাতা দুটি রেডিও স্টেশন চালাবার অনুমতি দেওয়া হয়। ১৯২৭ সালে ২৩শে জুলাই বম্বে থেকে রেডিও সম্প্রচার শুরু হয়৷ তারপরে ১৯২৭ সালের ২৬শে আগস্ট কলকাতা স্টেশন চালু হয়৷
১৯৩০ সালের ১লা এপ্রিল সরকার এই সম্প্রচার ব্যবস্থাকে অধিগ্রহণ করে পরীক্ষামূলক ভাবে তৎকালীন সরকার ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস (আইএসবিএস) চালু করে৷ এরপর ১৯৩৬ সালের ৮ই জুন আইএসবিএস-র নতুন নাম হয় অল ইন্ডিয়া রেডিও ৷
On this day in 1927, India heard its first-ever radio broadcast from under the Indian Broadcasting Company (IBC). A historic moment that began the journey of connecting voices across the nation.#NationalBroadcastingDay pic.twitter.com/fCar4DRFgp
— DD News (@DDNewslive) July 23, 2025
বর্তমানে গোটা দেশে অল ইন্ডিয়া রেডিও-র নিয়ন্ত্রণে রয়েছে ৪৭৯টি স্টেশন যা দেশের ৯২ শতাংশ এলাকা এবং ৯৯.১৯ শতাংশ জনগণের কাছে প্রতিদিন পৌঁছে যায়৷ মোট ২৩টি ভাষা ও ১৭৯টি কথ্য ভাষায় অনুষ্ঠান সম্প্রচার হয়৷
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 23, 2025 03:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

