Congress Appointed Observers: মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু জাতীয় কংগ্রেসের, উভয় রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ (দেখুন তালিকা)
মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য জাতীয় কংগ্রেসের তরফে সিনিয়র পর্যবেক্ষক (AICC Senior Observers)এবং রাজ্য ভিত্তিক নির্বাচনের জন্য সিনিয়র সমন্বয়কারী ( State Election Senior Coordinators) নিয়োগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দলের সিনিয়র নেতা মুকুল ওয়াসনিক এবং অবিনাশ পান্ডেকে মহারাষ্ট্র নির্বাচনের জন্য সিনিয়র রাজ্য নির্বাচন সমন্বয়কারী হিসাবে নিযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি কংগ্রেস নেতা তারিক আনোয়ার, অধীর রঞ্জন চৌধুরী এবং ভাট্টি বিক্রমকা মাল্লুকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য জাতীয় কংগ্রেসের(AICC) তরফে সিনিয়র পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে নির্বাচন ঘোষণার আগেই কংগ্রেস দুই রাজ্যে দলের অবস্থান উন্নত করতে এবং নির্বাচনী প্রচারকে জোরদার করার দিকে পদক্ষেপ নিয়ে নিল।
#Congress appoints Senior Observers and State Election Senior Coordinators for the upcoming #. pic.twitter.com/7Pfn1UrFcq
— All India Radio News (@airnewsalerts) October 15, 2024
#Congress leaders appointed as AICC senior observers for #JharkhandAssemblyElections. pic.twitter.com/lmiFkC5gI3
— All India Radio News (@airnewsalerts) October 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 15, 2024 04:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

