IndiGo: নজির গড়ে ৫০০টি বিমান কিনছে ইন্ডিগো

নজির গড়ে একসঙ্গে পাঁচশোটি বিমান কিনছে ভারতের জনপ্রিয় বানিজ্যিক বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো ( IndiGo)।

IndiGo: নজির গড়ে ৫০০টি বিমান কিনছে ইন্ডিগো
IndiGo (Photo Credits Wikimedia Common)

নজির গড়ে একসঙ্গে পাঁচশোটি বিমান কিনছে ভারতের জনপ্রিয় বানিজ্যিক বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো ( IndiGo)। ফ্রান্সের বিখ্যাত এয়ারবাস (Airbus) কোম্পানির থেকে ৫০০টি 'এ৩২০ ফ্যামিলি এয়ারক্রাফ্ট( A320 Family aircraft)অর্ডার দিল ইন্ডিগো। দুনিয়ার কোনও একটি কোম্পানির এটাই একসঙ্গে সবচেয়ে বেশী এয়ারবাস কেনার রেকর্ড বলে জানিয়েছে ইন্ডিগো। ২০৩০-৩৫-র মধ্যে তাদের অর্ডার করা সব এয়ারবাস ইন্ডিগো পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইন্ডিগোর এখন ৩০০টি বিমান বা এয়ারক্র্যাফ্ট আছে।

দীর্ঘ ১৭ বছর ধরে দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় বানিজ্যিক বিমান পরিষেবা দিচ্ছে ইন্ডিগো। দেশের ৭৫টি ও বিদেশের ২৬টি বিমানবন্দরে মেলে ইন্ডিগোর বিমান সফর পরিষেবা। প্রতিদিন ১০১টি গন্তব্যে ১৬০০টি বিমান চলে ইন্ডিগোর। ২০১১ সাল থেকে ইন্ডিগো ভারতের বিভিন্ন জায়গা থেকে বিদেশেও যাচ্ছে বিমান পরিষেবা চলছে।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 19, 2023 08:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).