IndiGo Flight Landing: ফের বিমান আতঙ্ক, হুড়মুড় করে যাত্রীদের নামানো হল

IndiGo Flight Landing: ফের বিমান আতঙ্ক, হুড়মুড় করে যাত্রীদের নামানো হল
IndiGo (Photo Credit: IANS/Twitter)

এবার ইন্ডিগোর (IndiGo) বিমানে বোমাতঙ্ক। মাসকট-কোচির বিমানে (IndiGo Flight) বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ (Emergency Landing) করে বিমান। দিল্লিতে নেমে যায় ইন্ডিগোর বিমানটি। রিপোর্টে প্রকাশ, বিমানে বোমা রয়েছে, ওই খবর ছড়িয়ে পড়ে আগুনের মত হু হু করে। তারপরই মাসকট-কোচির বিমানটিকে তড়িঘড়ি দিল্লিতে নামানো হয়। সেই সঙ্গে বিমান থেকে সমস্ত যাত্রীদেরও নীচে নামিয়ে আনা হয়। বিমান থেকে যাত্রীদের নিরাপদে নামানোর পর সেখানে শুরু হয় তল্লাশি। তবে বিমানের ভিতরে সন্দেহজনক কিছু মেলেনি। ফলে উড়ানে বোমা রয়েছে বলে যে হুমকি দেওয়া হয়, তা ভুয়ো ছাড়া অন্য কিছু নয় বলে জানা যায়। যার জেরে বিমানটিকে নিরাপদে রাখা হয়েছে এবং সেখানকার সমস্ত যাত্রীও সুস্থ রয়েছেন বলে জানা যায়। এমনই জানান ডিসিপি নাগপুর।

আরও পড়ুন: Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা

দেখুন বিমানে বোমাতঙ্ক ঘিরে হুলুস্থূল পড়ে যায়...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 17, 2025 01:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).