IndiGo Flight: চণ্ডীগড় থেকে লখনউগামী ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি, শেষ মুহূর্তে যাত্রা বাতিলের সিদ্ধান্ত পাইলটের
টেক্সিংয়ের সময়ে পাইলট হঠাৎই বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন। এক মুহূর্তও সময় নষ্ট না করে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে উড়ান বাতিলের সিদ্ধান্ত নেন পাইলট।
উড়ানের ঠিক আগের মুহূর্তে বিমানে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করলেন ইন্ডিগোর (IndiGo Flight) পাইলট। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন যাত্রা বাতিল করার। শুক্রবার চণ্ডীগড় থেকে লখনউয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ইন্ডিগোর 6E 146 বিমানটির। সময় মত সমস্ত যাত্রীদের চেকিং প্রক্রিয়া সম্পন্ন হয়। যাত্রীরা উঠেও পড়েন বিমানে। টেক্সিংয়ের সময়ে পাইলট হঠাৎই বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন। এক মুহূর্তও সময় নষ্ট না করে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে উড়ান বাতিলের সিদ্ধান্ত নেন পাইলট। সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয় বিমান থেকে। বিমান বাতিল হওয়ার ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তাই ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্যে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যে সব যাত্রীরা টিকিটের অর্থ ফেরত চেয়েছেন তাঁদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়েছে।
চণ্ডীগড় থেকে লখনউগামী ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি
IndiGo Flight 6E 146 from Chandigarh to Lucknow was cancelled after the Pilot detected a technical issue
An IndiGo flight scheduled to depart from Chandigarh to Lucknow was cancelled on Friday after the pilot identified a technical issue during pre-flight checks. The problem was…
— ANI (@ANI) June 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 22, 2025 02:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

