India-Maldives Row: মালদ্বীপের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল্লা খলিলের সঙ্গে বৈঠকে জয়শংকর, মালদ্বীপকে সবরকমভাবে সহযোগিতার আশ্বাস

মালদ্বীপের বিদেশমন্ত্রী তাদের যেকোনো প্রয়োজনে ভারত যেভাবে তৎপরতার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। রাষ্ট্রপতি মুইজু ও মালদ্বীপ সরকার যে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী সেকথাও বৈঠকে তুলে ধরেন তিনি।

India-Maldives Row: মালদ্বীপের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল্লা খলিলের সঙ্গে বৈঠকে জয়শংকর,  মালদ্বীপকে সবরকমভাবে সহযোগিতার আশ্বাস
India-Maldives Row (Photo Credit: X@airnewsalerts)

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লীতে মালদ্বীপের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল্লা খলিলের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলাপ-আলোচনা করেন। ভারতের প্রতিবেশী প্রথম এবং ভিশন সাগর কর্মসূচীর আওতায় মালদ্বীপকে সবরকমভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে ডক্টর জয়শঙ্কর ওই দ্বীপরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনে ভারত যে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে – সেবিষয়ে বৈঠকে জোর দেন। মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মহম্মদ মুইজুর গত অক্টোবরে, ভারত সফরের সময় যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছিল, সেগুলিও খতিয়ে দেখেন।

 

মালদ্বীপের বিদেশমন্ত্রী তাদের যেকোনো প্রয়োজনে ভারত যেভাবে তৎপরতার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। রাষ্ট্রপতি মুইজু ও মালদ্বীপ সরকার যে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী সেকথাও বৈঠকে তুলে ধরেন তিনি।দুটি দেশ মালদ্বীপে ভারতের আর্থিক অনুদানে উচ্চস্তরীয় কমিউনিটি ডেভলাপমেন্ট প্রজেক্ট রূপায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্রেও স্বাক্ষর করেছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 04, 2025 02:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).