Independence Day 2025: বিজেপির 'পাকিস্তান-প্রেমী' কটাক্ষ, তার মাঝেই বৃষ্টির মাঝে জাতীয় পতাকা তোলার অনুষ্ঠানে হাজির রাহুল গান্ধী, দেখুন ভিডিয়ো

Independence Day 2025: বিজেপির 'পাকিস্তান-প্রেমী' কটাক্ষ, তার মাঝেই বৃষ্টির মাঝে জাতীয় পতাকা তোলার অনুষ্ঠানে হাজির রাহুল গান্ধী, দেখুন ভিডিয়ো
Rahul Gandhi In Independence Day (Photo Credit: PTI/X)

লালকেল্লায় (Red Fort) স্বাধীনতা দিবসের (Independence Day 2025) অনুষ্ঠানে হাজির হননি রাহুল গান্ধী (Rahul Gandhi)। যাননি মল্লিকার্জুন খাড়গেও। যার জন্য বিজেপির তোপের মুখে পড়তে হয়েছে কংগ্রেস নেতৃত্বকে। এমনকী রাহুল গান্ধীকে পাকিস্তান-প্রেমী বলেও বিজেপির তরফে তোপ দাগা হয়। যদিও লালকেল্লায়  স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাহুল গান্ধী হাজির না হলেও, তাঁকে দেখা যায় দিল্লিতে ইন্দিরা গান্ধী ভবনের সামনে জাতীয় পতাকা তোলার অনুষ্ঠানে। যেখানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জাতীয় পতাকা তোলেন। বৃষ্টিতে ভিজেই সেখানকার অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় রাহুল গান্ধীকে।

দেখুন দিল্লিতে বৃষ্টিভেজা সকালে ইন্দিরা ভবনে পতাকা তোলার অনুষ্ঠানে হাজির রাহুল গান্ধী...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 2025 02:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).