Independence Day 2024: ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনে সেঁজে উঠল শ্রীনগরের লাল চক, সকাল থেকেই উচ্ছ্বসিত কাশ্মীরিরা

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির ২০১৯ সালে দেওয়া একটি বিবৃতিটিকে ভুল প্রমাণিত করে গত কয়েকদিন ধরেই স্বাধীনতার আমেজে মেতেছে কাশ্মীরের বাসিন্দারা।

Independence Day 2024: ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনে সেঁজে উঠল শ্রীনগরের লাল চক, সকাল থেকেই উচ্ছ্বসিত কাশ্মীরিরা
(Photo Credits: Wikimedia Commons)

আজ শ্রীনগরের লাল চকের কেন্দ্রস্থল আইকনিক ঘন্টা ঘরে জাতীয় পতাকা ও তেরঙ্গা উড়িয়ে উচ্ছ্বসিত কাশ্মীরিরা। এমনকি স্বাধীনতার ভোরে ঘড়িঘরের সামনে জাতীয় পতাকার রঙে সজ্জিত হয়ে হাতে তেরঙা নিয়ে দেখা গেল এক কাশ্মীরী স্থানীয় বাসিন্দাকে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির ২০১৯ সালে দেওয়া একটি বিবৃতিটিকে ভুল প্রমাণিত করে গত কয়েকদিন ধরেই স্বাধীনতার আমেজে মেতেছে কাশ্মীরের বাসিন্দারা। মুফতি বলেছিলেন - যদি অনুচ্ছেদ ৩৭০ এর সঙ্গে কোনরকম বদল আনা হয় তাহলে কাশ্মীরে হাতে তেরঙ্গা ধরার মতো কেউ থাকবে না। কিন্তু শুধু হাতে নয় সারাগায়ে তেরঙ্গা রঙে সজ্জিত ওই কাশ্মীরি মাতলেন স্বাধীনতা দিবসে।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 2024 07:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).