Pune: ১৩ বছরের ছাত্রীকে হোয়াটসঅ্যাপে আপত্তিকর ভিডিয়ো, যৌন হেনস্থা ৪২ বছরের শিক্ষকের
মহারাষ্ট্রের পুণেয় চাঞ্চল্যকর ঘটনা। ১৩ বছরের ছাত্রী-কে যৌন হেনস্থার অভিযোগ উঠল ৪২ বছরের শিক্ষকের বিরুদ্ধে।
মহারাষ্ট্রের পুণেয় চাঞ্চল্যকর ঘটনা। ১৩ বছরের ছাত্রী-কে যৌন হেনস্থার অভিযোগ উঠল ৪২ বছরের শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি ছাত্রীটিকে হোয়াটসঅ্যাপে আপত্তির ভিডিয়ো পাঠাতেন, তারপর গ্রামের স্কুলে তার শরীরে বিভিন্ন অজুহাতে স্পর্শ করতেন। ঘটনাটি ঘটেছে গ্রামীণ পুণের দাউন্দ তেহসিলে। তদন্তের পর প্রমাণ মেলায় শিক্ষকটিকে গ্রেফতার করেছে পুলিস। স্কুলের প্রধান শিক্ষককেও গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটির ফোনে যে সেই শিক্ষক আপত্তিকর ভিডিয়ো নিয়মিত পাঠাতেন তার প্রমাণ মিলেছে।
গত ১৫ অগাস্ট মেয়ের ফোন দেখে আঁতকে ওঠেন তার বাবা। তিনি দেখেন শিক্ষকের ফোন থেকে একের পর এক আপত্তিকর মেসেজ, ভিডিয়ো পাঠানো হচ্ছে। এরপরই প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে চান ছাত্রীটির বাবা। কিন্তু প্রধান শিক্ষক সেই অভিযোগে গুরুত্ব না দিতে বলে, পুরোটা চেপে যেতে বলেন। পসকো আইনে শিক্ষকটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। ঘটনার আরও তদন্ত হচ্ছে।
দেখুন ১৩ বছরের ছাত্রীকে যৌন হেনস্থা শিক্ষকের
A 42-year-old teacher was arrested for allegedly sexually harassing a 13-year-old girl student in #Pune Rural. The teacher sent obscene WhatsApp messages and inappropriately touched the girl in school
Know more🔗https://t.co/KCg970sYSS pic.twitter.com/R5zWCv5v5o
— The Times Of India (@timesofindia) August 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 23, 2024 10:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

