IMD Forecast: আগামী সাত দিন উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি, পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর

IMD Forecast: আগামী সাত দিন উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি, পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর
1108 IMD Forecast (Photo Credit: X@@airnewsalerts)

বর্ষার বৃষ্টি এখনও সক্রিয় হিমাচল প্রদেশে, ভারী বৃষ্টি, ধসে বহু রাস্তা এমনিতেই বন্ধ রয়েছে। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচল প্রদেশে আগামী ৬-৭ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৫ আগস্টের আগে বৃষ্টি থেকে রেহাই পাবে না হিমাচল প্রদেশ। জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা। আইএমডি জানিয়েছে, আগামী ৬-৭ দিন উত্তরাখণ্ডেও একই রকম আবহাওয়া থাকবে। দেহরাদূন, উত্তরকাশী-সহ উত্তরাখণ্ডের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের উত্তর ও মধ্য অংশে, যার মধ্যে রয়েছে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব, উত্তর প্রদেশ এবং পশ্চিম মধ্যপ্রদেশ, এই রাজ্যগুলিতেও বৃষ্টি প্রত্যাশিত।

হিমাচল ও উত্তরাখন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতরঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 11, 2025 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).