IMD Alerts: দিল্লিতে মাঝারি বৃষ্টির সঙ্গে মেঘলা আবহাওয়া, উত্তরাখন্ড ভাসবে ভারী বৃষ্টিতে জানাল হাওয়া অফিস
বিগত ২-৩ দিনের মত আজও উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী দুই-তিনদিন অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং বিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে খুব ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল ভারতের আবহাওয়া বিভাগ (IMD) । বিগত ২-৩ দিনের মত আজও উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী দুই-তিনদিন অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং বিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে আইএমডি আজ দিল্লি এবং পার্শ্ববর্তী এনসিআর অঞ্চলে মাঝারি বৃষ্টির পাশাপাশি সাধারণভাবে মেঘলা আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।
India Meteorological Department (#IMD) forecasts very heavy to extremely heavy #rainfall🌧️over Gangetic West Bengal, Odisha, Bihar, Jharkhand and Chattisgarh today, under the influence of a depression over northeast Bay of Bengal. pic.twitter.com/xU1JGEiWKK— All India Radio News (@airnewsalerts) September 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

