IMD Alert: আগামীকাল মুম্বাই, থানে, পালঘর সহ মহারাষ্ট্রের কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি আইএমডি-র

আরব সাগরে সৃষ্ট নিম্নচাপ ও ঘূর্নাবর্তের গতিবিধি দেখে আই এম ডি পূর্বাভাসে পালঘর, থানে, মুম্বাই এবং পুনের কয়েকটি জেলাতে আজ থেকেই 'হলুদ সতর্কতা' জারি করেছে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত এই সব জায়গায় ভারী বৃষ্টি হবে।

IMD Alert: আগামীকাল মুম্বাই, থানে, পালঘর সহ মহারাষ্ট্রের কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি আইএমডি-র
Mumbai Waterlogged. (Photo Credits: X/ANI)

কয়েকদিন বিরতির পর আবারও মুম্বইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জানা গেছে আগামীকাল (২৪ অগস্ট,শনিবার) মহারাষ্ট্রের বিভিন্ন শহরে ভারী বৃষ্টি হতে পারে। আরব সাগরে সৃষ্ট নিম্নচাপ ও ঘূর্নাবর্তের গতিবিধি দেখে আই এম ডি পূর্বাভাসে পালঘর, থানে, মুম্বাই এবং পুনের কয়েকটি জেলাতে আজ থেকেই  'হলুদ সতর্কতা' জারি করেছে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত এই সব জায়গায় ভারী বৃষ্টি হবে। আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সব নাগরিককেও সতর্ক থাকতে বলা হয়েছে। বৃষ্টি পরিস্থিতি পর্যালোচনা করে আইএমডি আগামীকাল মুম্বাই, থানে, পালঘর, রায়গড়, রত্নাগিরি, পুনে, সাতারা, অমরাবতী, ভান্ডারা, গোন্দিয়া এবং চন্দ্রপুরের জন্য কমলা সতর্কতা জারি করেছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 23, 2024 09:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).